বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্টে শীর্ষস্থানে স্যামসাং

প্রকাশ: ২ আগস্ট ২০২২, ২:৫৭ পূর্বাহ্ন আপডেট: ১৭ এপ্রিল ২০২৬, ৮:৪৩ পূর্বাহ্ন
২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন শিপমেন্টে শীর্ষস্থানে স্যামসাং

২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী শিপ হওয়া ২৭৫ মিলিয়ন স্মার্টফোনের মধ্যে স্যামসাং একাই শিপ করেছে ৬০ মিলিয়ন স্মার্টফোন, যা বিশ্বের স্মার্টফোন বাজারের ২১ শতাংশ। গত বছর বিশ্বের স্মার্টফোন বাজারের স্যামসাং -এর হিস্যা ছিলো ১৮ শতাংশ। গ্যালাক্সি এস২২ এবং গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনগুলোর বিক্রি বেড়ে যাওয়াতে রপ্তানির এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।


এ নিয়ে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং সবসময় ক্রেতাদের জন্য সর্বাধুনিক উদ্ভাবন নিয়ে আসতে চায়, যা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে আরও বেশি উৎসাহিত করে। এই লক্ষ্য অর্জনে এগিয়ে যেতে সহায়তা করায় আমাদের সকল ক্রেতাকে ধন্যবাদ জানাই। সামনের দিনগুলোতেও ক্রেতাদের জন্য সর্বোত্তম প্রযুক্তি নিশ্চিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”