মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার: ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মালয়েশিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়া শাখা যুবদলের উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জনাব আবদুল মোনায়েম মুন্না।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব রফিক আহমেদ ডলার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আতিকুর রহমান আতিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ জসিম উদ্দিন এবং সঞ্চালনা করেন রমজান আলী।
আলোচনা সভায় বক্তারা যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস, সাংগঠনিক ঐক্য, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং জাতীয়তাবাদী চেতনায় প্রবাসী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
প্রবাসের মাটিতে যুবদলের এমন সুসংগঠিত ও প্রাণবন্ত আয়োজন জাতীয়তাবাদী আদর্শের প্রতি নেতাকর্মীদের ভালোবাসা, ঐক্য ও সাংগঠনিক দৃঢ়তারই বহিঃপ্রকাশ।
ঐক্য, শৃঙ্খলা ও সংগ্রামের চেতনায় এগিয়ে যাক যুবদল।

