মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
আজ ঐতিহাসিক ১০ নভেম্বর, শহীদ নূর হোসেন দিবস

আজ ঐতিহাসিক ১০ নভেম্বর। শহীদ নূর হোসেন দিবস। ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে ঢাকার রাজপথে আন্দোলনরত অবস্থায় শহীদ হন নূর হোসেন।

বুকে ও পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান লিখে মিছিলের অগ্রভাগে ছিলেন তিনি। গুলিস্তানের জিরো পয়েন্টের কাছে মিছিল চলাকালে এরশাদ সরকারের পুলিশের গুলিতে প্রাণ হারান নূর হোসেন। তাঁর আত্মত্যাগের স্মরণে দিনটি ‘গণতন্ত্র মুক্তি দিবস’ হিসেবেও পালিত হয়ে আসছে।

দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেনের আত্মত্যাগ এক তাৎপর্যপূর্ণ ও প্রেরণাদায়ী অধ্যায়। তাঁর রক্তদানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈরাচারবিরোধী আন্দোলন আরও বেগবান হয়। এরপর ধারাবাহিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে।