বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বজ্রপাতে প্রাণ গেল দুই জেলের

প্রকাশ: ২ আগস্ট ২০২২, ১০:৪৯ অপরাহ্ন আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
বজ্রপাতে প্রাণ গেল দুই জেলের

মৃত মিকুঞ্জ দাস (৪৫) সদর উপজেলার হাজীপুর নয়াপাড়া এলাকার বাসিন্দা এবং সুমন দাস (২৫) একই এলাকার ধিরাই চন্দ্র দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, হাজীপুর এলাকার মিকুঞ্জ দাস ও সুমন দাসসহ পাঁচজন জেলে প্রতিদিনের মতো সকালে মেঘনা নদীতে মাছ ধরতে যায়। বিকেলে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। তারা নৌকাটি একটি বাঁশের খুঁটিতে বেঁধে নৌকার ভেতরে অবস্থান নেয়। এ সময় বজ্রপাতে নৌকা থেকে মেঘনা নদীতে পড়ে গিয়ে সুমন দাস নিখোঁজ হন। 

পরে স্থানীয়রা আহত মিকুঞ্জ দাসকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিখোঁজ সুমন দাসকে উদ্ধারের জন্য ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরি দল রাত পর্যন্ত চেষ্টা চালিয়েও তাকে খুঁজে পায়নি। পরে মঙ্গলবার সকালে ডুবুরি দল নদীতে ভাসমান অবস্থায় সুমন দাসের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মাদ রায়হান বলেন, গতকাল ঘটনাস্থলেই মারা যায় একজন এবং সুমন দাস নামে আরও একজন নদীতে নিখোঁজ ছিল। পরে আমাদের ডুবুরি দল কাজ শুরু করে। রাত পর্যন্ত না পেয়ে সকালে পুনরায় উদ্ধার কাজ শুরু করেন। এ সময় নদীতে ভাসমান অবস্থায় সুমন দাসের মরদেহ দেখতে পায়। পরে সেখান থেকে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।