শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিপুরে বিএনপি প্রার্থীর প্রস্তুতি সভা

অনলাইন ডেস্ক — সিরাজগঞ্জ
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ৩:১৬ অপরাহ্ন
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাজিপুরে বিএনপি প্রার্থীর প্রস্তুতি সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের ৫ নম্বর কাজিপুর সদর ইউনিয়ন পরিষদে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী ও কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা প্রস্তুতি সভা করেছেন। বৃহস্পতিবার রাতে কাজিপুর কুসুমকলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মুরুব্বি ফজল শেখ।

সভায় বক্তব্য রাখেন কাজিপুর সদর ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক, যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, স্থানীয় মুরুব্বি আবু হানিফ, ইমান হোসেন, রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, রফিকুল ইসলাম রফিক, লেলিন, শফিকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিল্লোল তালুকদার এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক প্রমুখ। সমাবেশে কয়েক শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, মঞ্জুর রশিদ রানা কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এবং দলের একজন ত্যাগী নেতা। বিগত সময়ে তিনি রাজনৈতিক কারণে জেল-জুলুমের শিকার হয়েছেন। তিনি একজন তরুণ ও সৎ ব্যক্তিত্বের অধিকারী। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি সামাজিক বিচারে সবসময় ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় গ্রামবাসী তার পক্ষে ঐক্যবদ্ধ হয়েছেন। বক্তারা আরও বলেন, তিনি নির্বাচিত হলে এলাকা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত হবে এবং রাস্তাঘাটের উন্নয়ন ত্বরান্বিত হবে।

চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর রশিদ রানা বলেন, বিগত সময়ে দলের জন্য কাজ করেছি এবং জেল খেটেছি। সবসময় দলীয় কর্মীসহ সাধারণ মানুষের পাশে থেকেছি। আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি সন্ত্রাস ও মাদক নির্মূল এবং শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখব।