সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

‘তুই ফ্যাসিস্ট’ বলে জয় চৌধুরীকে ধমকালেন হেলাল খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ১:০০ পূর্বাহ্ন আপডেট: ১৬ নভেম্বর ২০২৬, ১:১৫ পূর্বাহ্ন
‘তুই ফ্যাসিস্ট’ বলে জয় চৌধুরীকে ধমকালেন হেলাল খান

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রধান ফটকে আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়ায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একপর্যায়ে জয়কে উদ্দেশ করে ‘তুই ফ্যাসিস্ট’ বলেও ধমক দেন তিনি।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে এফডিসি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে এদিন এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এফডিসিতে উপস্থিত থাকলেও মানববন্ধনে যোগ দেননি জয় চৌধুরীসহ শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষে শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয়ের সঙ্গে কথা বলেন হেলাল খান। এ সময় দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। জয় নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলে আরও ক্ষুব্ধ হন হেলাল। সেখানে বসে থাকা শিল্পী সমিতির কয়েকজন সদস্যের প্রতিও অসন্তোষ প্রকাশ করেন তিনি।

হেলাল খান বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

এ বিষয়ে জয় চৌধুরী বলেন, হেলাল খান রাগের মাথায় তাঁকে ফ্যাসিস্ট বলেছেন। ডি এ তায়েবকে সমর্থন করে কথা বলা এবং মানববন্ধনে যোগ দিতে দেরি হওয়ায় হেলাল খান ক্ষুব্ধ হয়েছেন বলে মনে করেন তিনি।

জয় আরও বলেন, ডি এ তায়েব নিজেও জানেন না, ওই ব্যক্তিরা কখন কীভাবে এফডিসিতে এসেছেন এবং কেন তাঁদের মানববন্ধনে পাঠানো হয়নি। এ কারণেই হেলাল খান তাঁর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন।

নিটারে ১৮ শিক্ষার্থীকে মারধর: থাপ্পড়ে ফাটল কানের পর্দা, নাক দিয়ে ঝরল রক্ত

নিটারে ১৮ শিক্ষার্থীকে মারধর: থাপ্পড়ে ফাটল কানের পর্দা, নাক দিয়ে ঝরল রক্ত

সিডর স্মরণে বরগুনায় রেড ক্রিসেন্টের তারুণ্যের পদযাত্রা ও মোমবাতি প্রজ্বালন

সিডর স্মরণে বরগুনায় রেড ক্রিসেন্টের তারুণ্যের পদযাত্রা ও মোমবাতি প্রজ্বালন

ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা

ঈশ্বরগঞ্জ ইউএনও সানজিদা রহমানকে জেলা প্রশাসকের সম্মাননা

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন, উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ

নাটোরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন, উঠেছে অর্থ আত্মসাতের অভিযোগ

গুম ও কারাবাসের ৯ বছর পর খালাস, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অপেক্ষায় ইলিয়াস

গুম ও কারাবাসের ৯ বছর পর খালাস, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অপেক্ষায় ইলিয়াস

সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা

সিডরবিধ্বস্ত পটুয়াখালীতে শিশুদের কান্না দেখে কেঁদেছিলেন শাকিরা

আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন অর্থমন্ত্রী

আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন অর্থমন্ত্রী

২০২৭ সালের জেসিআই ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

২০২৭ সালের জেসিআই ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ