বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ট্রাকচাপায় প্রাণ গেল প্রকৌশলীর

প্রকাশ: ৬ আগস্ট ২০২২, ৯:২২ অপরাহ্ন আপডেট: ১৬ মে ২০২৬, ৭:৩৩ পূর্বাহ্ন
ট্রাকচাপায় প্রাণ গেল প্রকৌশলীর

শাহ আব্দুল মঈন নর‌সিং‌দীর পলাশ উপ‌জেলার চর সিন্দুর এলাকার শাহ মো‌মেনের ছেলে। তি‌নি নি‌র্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর সাইট সি‌ভিল ই‌ঞ্জি‌নিয়ার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ‌ফিকুর রহমান বলেন, ওই প্রকৌশলী মোটরসাই‌কেলযো‌গে যা‌চ্ছিলেন। এ সময় এক‌টি ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে দুর্ঘটনার শিকার হন। পরে তা‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেওয়া হ‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

তি‌নি আ‌রও বলেন, তার মর‌দেহ থানায় রাখা হ‌য়ে‌ছে। তার স্বজন‌দের সঙ্গে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজন‌দের কা‌ছে মর‌দেহ হস্তান্তর করা হ‌বে।