স্মার্ট কিডসের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

ঢাকায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো স্মার্ট কিডস ইন্টারেক্টিভ স্কুল ও স্মার্ট কিডস ইন্টারন্যাশনাল স্কুলের Annual Cultural Programme 2026। গত ১৯ নভেম্বর রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটে এ বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিশুদের প্রতিভা, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও সাংস্কৃতিক বিকাশের এক অনন্য মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানের সূচনা বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ মহসিন উদ্দিন, যিনি সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন। তাঁর বক্তব্যে শিশুদের সার্বিক বিকাশ, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মকে মানবিক, আত্মবিশ্বাসী ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে শিশু ও অভিভাবকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্কুলের সিনিয়র কর্মকর্তাদের মধ্যে ভাইস প্রিন্সিপাল মৌসুমী তুহিন আক্তার, ম্যানেজার ও হেড অব একাডেমিক আশুরা ইসলাম, জেনারেল কো-অর্ডিনেটর ও হেড অব অ্যাকাউন্টস ঝরনা আবেদীন জিনিয়া এবং ব্রাঞ্চ কো-অর্ডিনেটর ফারমিন আহমেদ। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এবং শিশুদের পরিবেশনা ও প্রতিষ্ঠানের উদ্যোগের প্রশংসা করেন।পুরো অনুষ্ঠানটিকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে সহায়তা করেন স্কুলের সকল শিক্ষিকা, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি, কাওয়ালি, অভিনয়সহ বিভিন্ন মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণ, সৃজনশীল উপস্থাপনা ও স্বতঃস্ফূর্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি আনন্দ, উৎসাহ ও আবেগে ভরে ওঠে।
স্মার্ট কিডসের এ আয়োজন শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয় বরং শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, মঞ্চভীতি দূর করা, আত্মপ্রকাশের সুযোগ সৃষ্টি এবং শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে একটি সুন্দর প্রজন্ম গড়ে তোলার আন্তরিক প্রচেষ্টা।
শিক্ষা, শৃঙ্খলা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে স্মার্ট কিডস ইন্টারেক্টিভ স্কুল এবং স্মার্ট কিডস ইন্টারন্যাশনাল স্কুল ভবিষ্যতেও শিশুদের সম্ভাবনা বিকাশে এ ধরনের ইতিবাচক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

