শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

যশোরে সন্ত্রাসবিরোধী আইনে আটক ২

অনলাইন ডেস্ক — যশোর
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ৭:০৬ অপরাহ্ন আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ৭:২৬ অপরাহ্ন
যশোরে সন্ত্রাসবিরোধী আইনে আটক ২

যশোরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ ও সোস্ব কর্মী ও স্বেচ্ছাসেবক লীগ নেতাকে আটক করেছে। স্থানীয় সুত্রে জানা যায়, যশোরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মঈনুর রহমানকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকাল আটটার দিকে শহরের ধোপাখোলা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত মঈনুর রহমান ধোপাখোলা এলাকার নুরুজ্জামানের ছেলে। তিনি সদর উপজেলার আরবপুর ইউনিয়ন পরিষদের সদস্য। পুলিশ জানায়, গত ১ নভেম্বর ভোরে শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড় এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২০০ থেকে ২২০ জন নেতা-কর্মী জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। মামলার তদন্তে মঈনুর রহমানের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়।

মামলার তদন্ত কর্মকর্তা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নুর উন নবী জানান, গ্রেপ্তার মঈনুর রহমানকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে নাশকতা মামলায় যশোরের অভয়নগরে রাসেল গাজী (৩১) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকালে নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাঁচকবর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল গাজী পাঁচকবর এলাকার হোসেন আলী গাজীর ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি। অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান দুপুরে এ খবর নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার গুয়াখোলা গ্রামের হাসান শেখ বাদী হয়ে অভয়নগর থানায় নাশকতার অভিযোগে একটি মামলা করেন। মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মৎস্যজীবী লীগের ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ৯০ জনকে আসামি করা হয়েছে।

অভয়নগর থানার ওসি জিয়াউর রহমান বলেন, বৃহস্পতিবার করা নাশকতার মামলায় রাসেল গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

দক্ষিণ কোরিয়ার অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজবাড়ীর খুদে মেধাবী নিবির

দক্ষিণ কোরিয়ার অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজবাড়ীর খুদে মেধাবী নিবির

একটি জেলা নিয়ন্ত্রণ করতে পারেন না, এমন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন নেই: জামায়াত

একটি জেলা নিয়ন্ত্রণ করতে পারেন না, এমন স্বরাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন নেই: জামায়াত

নিজেকে রাসূল দাবী করা ইসহাকের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজেকে রাসূল দাবী করা ইসহাকের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

পিএইচপি মোটরসের প্যাভেলিয়ন উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

পিএইচপি মোটরসের প্যাভেলিয়ন উদ্বোধন করলেন অর্থমন্ত্রী

আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের অভিযোগ: জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

আওয়ামী লীগের পক্ষে বক্তব্যের অভিযোগ: জাবির তিন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদলের নিন্দা

গোপালগঞ্জে নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ট্রাম্পের কাছে বন্ধু, ইউক্রেনের কাছে পুতিন খুনি: জেলেনস্কি

ট্রাম্পের কাছে বন্ধু, ইউক্রেনের কাছে পুতিন খুনি: জেলেনস্কি

নিজেকে রাসূল দাবী করে ভিডিও প্রকাশ, ওই ভন্ড পীর ইসহাকের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজেকে রাসূল দাবী করে ভিডিও প্রকাশ, ওই ভন্ড পীর ইসহাকের ফাঁসির দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন