শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গোপালগঞ্জে নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

অনলাইন ডেস্ক — গোপালগঞ্জ
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ৬:০৪ অপরাহ্ন আপডেট: ২১ নভেম্বর ২০২৬, ৬:২৬ অপরাহ্ন
গোপালগঞ্জে নিরাপত্তায় ৫৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নতুন করে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হচ্ছে। এ নিয়ে জেলায় বিজিবির মোট সদস্যসংখ্যা দাঁড়াবে ৫৫ প্লাটুনে।

শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে নতুন করে মোতায়েন করা বিজিবি সদস্যরা গোপালগঞ্জে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, নতুন করে ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনের ফলে জেলায় মোট ৫৫ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন।

এর আগে শনিবার সকালে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানিয়েছিলেন, গোপালগঞ্জে ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। একই দিন বিকেলে বিজিবির পক্ষ থেকে অতিরিক্ত আরও একটি ব্যাটালিয়ন মোতায়েন শুরুর তথ্য জানানো হয়।

বিজিবি জানিয়েছে, মোতায়েন করা সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা ও এলাকায় নিরাপত্তা জোরদার এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা কাজ করবেন।