খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ইফতেখারুল আলম, সম্পাদক শরিফুল ইসলাম

খুলনা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন ২০২৬ এ সভাপতি পদে ২,৩৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ইফতেখারুল আলম (ইফতি)। সাধারণ সম্পাদক পদে ২,৭৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. শরিফুল ইসলাম।
সহ-সভাপতির পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন এ.কে.এম. আখতারুজ্জামান বসুনিয়া (লিটন), শায়কা ইমাম শান্তা, ড. মো. আজিজুল হাসান (পীরু), মো. মুজাহিদুল ইসলাম (সৌরভ) ও মো. ইসরাইল হোসেন।
যুগ্ম সম্পাদকের দুইটি পদে নির্বাচিত হয়েছেন সুব্রত গুহ ও মো. খায়রুজ্জামান।
সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন মো. সাথিল ইসলাম (ডলার), মো. মহিউদ্দিন আন্দালিব (শুভ) ও মো. রাশিদুল ইসলাম।
এছাড়া কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ ইকবাল কবির (বিপুল), অফিস ব্যবস্থাপনা সম্পাদক পদে বিধান চন্দ্র সরকার, জনসংযোগ সম্পাদক পদে নিলুফার শবনম ডনি, জনসংযোগ সহ-সম্পাদক পদে তালহা রহমান, সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক পদে মো. মতিউর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইমতিয়াজ আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সহ-সম্পাদক পদে মো. রুবেল মাহমুদ, নারী বিষয়ক সম্পাদক পদে সানজিদা ইয়াসমিন (শেফা), ছাত্র বিষয়ক সম্পাদক পদে ওয়াসিম সাব্বির, ছাত্র বিষয়ক সহ-সম্পাদক পদে বিশ্বজিৎ রায় (বিশ্ব), তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে মো. আল মাসুদ উদ্দিন, তথ্য ও প্রযুক্তি সহ-সম্পাদক পদে মো. আজগর খান, সমাজ কল্যাণ সম্পাদক পদে মুন্সী শহিদ আনিস ও সমাজ কল্যাণ সহ-সম্পাদক পদে মাহমুদুল হাসান (মিল্লাত) নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য (শিক্ষক কোটা) পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন ফাল্গুনী আক্তার, মুহাম্মদ আব্দুর রউফ, মো. ফারহান সাদিক, শাপলা সিংহ ও শাকিলা আলম। নির্বাহী সদস্য (সাধারণ কোটা) সতেরোটি পদে নির্বাচিত হয়েছেন মোস্তফা জাহিদ শরীফ (লাভলু), মো. জাকী-উল হাসান, মো. মাহমুদ উল হাসান (রানা), ফৌজিয়া সুলতানা, মো. ফারহান হক (প্রিন্স), মো. মনিরুজ্জামান (শাকিল), এ.কে.এম. হুমায়ুন কবির দেওয়ান (স্বপন), আখলাক উন নাহার, সৈয়দ মো. মাসুম, মো. মাহমুদুল হাসান সোহান, নাজমুস সাকিব, মুহিব্বুল্লাহ (মুহিব), ফখরুল আলম, তন্ময় চ্যাটার্জী, মোহাম্মদ আরিফুর রহমান, ড. মো. জাহাঙ্গীর আলম ও মো. নাজমুল করিম।
নবনির্বাচিত সভাপতি মো. ইফতেখারুল আলম বলেন, “খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল ভোটারসহ সংশ্লিষ্ট সবাইকে আমাকে নির্বাচিত করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমার একমাত্র লক্ষ্য সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করা। খুলনা বিশ্ববিদ্যালয় আমাদের সবার—এখানে দল-মতনির্বিশেষে আমরা সবাই একটি পরিবারের সদস্য। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে পরিবারের মতোই আমরা একসঙ্গে কাজ করতে চাই।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, "খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (কুআ) সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচিত করায় দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার জন্য যেমন সম্মানের, তেমনি বিশাল এক দায়িত্বের। নির্বাচনের জয়-পরাজয় ছাপিয়ে আমরা সবাই একই পরিবারের সদস্য; তাই নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে সাথে নিয়ে এবং সকলের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন সুদৃঢ় করে সংগঠনটিকে একটি গতিশীল ও কল্যাণমুখী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।"

