মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন আপডেট: ২৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শেখ হাসিনাকে ভারতেই রেখে দেওয়ার আহ্বান রাশেদ খাঁনের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘দিল্লির সেবাদাস’ আখ্যা দিয়ে তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব না দিয়ে ভারতেই রেখে দেওয়ার আহ্বান জানিয়েছেন রাশেদ খাঁন। একই সঙ্গে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খাঁন।

পোস্টে তিনি প্রশ্ন করেন, শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর পরিকল্পনা থাকলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা কেন পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে যাবেন? তাঁদের ওই সফরের ভিডিও কেন ধারণ বা ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনাকে যেহেতু ভারত আশ্রয় দিয়েছে, সেহেতু বন্দি হিসেবে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর যাবতীয় উদ্যোগ নেওয়া কিংবা সীমান্ত পরিদর্শনের ব্যবস্থা করার দায়িত্ব ভারতের প্রশাসন, গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। এ কাজে নানক, নাছিম ও মায়ারা কেন অংশ নিয়েছেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

এ প্রসঙ্গে তিনি আরও প্রশ্ন করেন, নানক, নাছিম ও মায়ারা কি ভারতের নাগরিকত্ব গ্রহণ করে দেশটির গোয়েন্দা সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে ফিল্ড অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন?

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা কখনোই ফাঁসিতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরবেন না। বরং এসব স্টান্টবাজির মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামিয়ে তাঁদের মার খাওয়ানো হতে পারে।

তিনি আরও বলেন, শেখ হাসিনা হয়তো শেষ চেষ্টা হিসেবে নেতাকর্মীদের মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি ১/১১-এর মতো পরিস্থিতি সৃষ্টি করা যায় কি না, তা ভাবছেন। তবে এমন পরিস্থিতি কখনোই তৈরি হবে না বলে মন্তব্য করেন তিনি।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার লোকজনও প্রস্তুতি নিয়ে পাহারা বসিয়েছেন।

পোস্টের শেষাংশে তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানের শক্তিগুলোর স্পষ্ট বক্তব্য হলো, ‘দিল্লির সেবাদাস’ শেখ হাসিনাকে ভারত নাগরিকত্ব দিয়ে নিজেদের দেশে রেখে দিক। তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হবে না। আর বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে ভারত তাঁকে ফেরত পাঠালে তাঁর জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।