বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

গাড়ির ধাক্কায় সিকিউরিটি গার্ডের মৃত্যু

প্রকাশ: ১৭ আগস্ট ২০২২, ৯:১৫ অপরাহ্ন আপডেট: ৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
গাড়ির ধাক্কায় সিকিউরিটি গার্ডের মৃত্যু

মঙ্গলবার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় শাহিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহিনের স্ত্রী মরিয়ম জানান, আমার স্বামী ডেমরা সানারপাড়ে একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করতেন। রাতে কাজে যাওয়ার উদ্দেশে তিনি বাসা থেকে বের হন। চিটাগাং রোডে আসলে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কায় দেয়।

পরে স্থানীয়রা শাহিনকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে, চিকিৎসক জানান আমার স্বামী আর বেঁচে নেই।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানিয়েছি।