শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১:০২ অপরাহ্ন
বিগত সময়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

বিগত সময়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তোলা এখন সময়ের দাবি।

শনিবার (২৮ নভেম্বর) মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায়ও দক্ষ হতে হবে। আধুনিক প্রযুক্তির সঙ্গে মানবিক শিক্ষার কোনো বিকল্প নেই। সবাইকে একসঙ্গে কাজ করে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রচলিত শিক্ষার পাশাপাশি গবেষণাভিত্তিক শিক্ষা কার্যক্রম দেশের শিক্ষাব্যবস্থায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের সুতিকাগার হিসেবে গড়ে তুলতে হবে।

তারেক রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরির প্রস্তুতির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। মানবিক মূল্যবোধ, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের খাপ খাওয়াতে না পারলে সনদনির্ভর শিক্ষিত মানুষের সংখ্যা বাড়বে, কিন্তু বেকারত্ব কমবে না।

প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিদ্বন্দ্বের বাইরে রাখতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে দেশ নিজের উচ্চতা নিয়ে বিশ্বমঞ্চে দাঁড়াতে পারবে।