রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে বিজিবির অভিযানে ২০ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ৬:২৫ অপরাহ্ন
বেনাপোলে বিজিবির অভিযানে ২০ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক

বেনাপোলে বিজিবির অভিযানে ২০ লাখ ৭৫ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, কম্বল, চাদর, খাদ্যসামগ্রী, ওষুধ ও বিপুল পরিমাণ কসমেটিক্স।

রোববার (২৯ নভেম্বর ২০২৬) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

আটককৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১২০টি শাড়ি, ৫৪টি কম্বল, ২৫টি চাদর, ৫ কেজি জিরা, ২৩ প্যাকেট ফুচকা, ৮ কেজি কিশমিশ, ১ হাজার ৯৮০টি চকলেট, ১০ প্যাকেট সোনপাপড়ি, ১৭টি খাদ্যসামগ্রী, ৮০ প্যাকেট পাতার বিড়ি, ৮০৮টি ওষুধ এবং ২ হাজার ৩৯৫টি কসমেটিক্স সামগ্রী।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ২০ লাখ ৭৫ হাজার ৪৯০ টাকা।

এ বিষয়ে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করার লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

শার্শায় বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

বেনাপোল ৪ নং ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিশাল সমাবেশ ও গণমিছিল

বেনাপোল ৪ নং ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিশাল সমাবেশ ও গণমিছিল

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শা উপজেলা ও বেনাপোল  পৌর বিএনপির উদ্যোগে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা ও বেনাপোল  পৌর বিএনপির উদ্যোগে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক, জব্দ ৩ কোটি ৮৮ লাখ টাকার মালামাল

যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক, জব্দ ৩ কোটি ৮৮ লাখ টাকার মালামাল

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযান, ১৮০ বোতল ভারতীয় ইউনিক্স সিরাপসহ আটক ১

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযান, ১৮০ বোতল ভারতীয় ইউনিক্স সিরাপসহ আটক ১

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে মশাল মিছিল

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে মশাল মিছিল