শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেনাপোল ৪ নং ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিশাল সমাবেশ ও গণমিছিল

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
বেনাপোল ৪ নং ইউনিয়নে নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিশাল সমাবেশ ও গণমিছিল
ছবি: প্রতিনিধি

বেনাপোলে বিএনপির সমাবেশ ও গণমিছিল, অংশ নেন শার্শা ও পৌর বিএনপির নেতাকর্মীরা

বেনাপোল প্রতিনিধি: পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের বেনাপোলে সমাবেশ ও গণমিছিল করেছে বিএনপি। শনিবার (২৮ নভেম্বর) শার্শা উপজেলা বিএনপির নির্দেশনায় বেনাপোল ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার বিকেলে গাতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে শার্শা উপজেলা ও বেনাপোল পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ শেষে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং দলীয় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মিলন, সাহাবুদ্দিন ও আতিকুজ্জামান সনি এবং 

এ ছাড়া উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন আহম্মেদ, ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শ্রমবিষয়ক সম্পাদক শহিদ আলী এবং বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ ও আক্তারুজ্জামান আক্তার।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ এবং শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল মামুন বাবলু ও শহিদুল ইসলাম শহিদ ।

বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর আলম, সদস্যসচিব রায়হানুজ্জামান দিপু, কৃষকদলের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর ও ছাত্রদল নেতা শরিফুল ইসলাম চয়নসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশ ও গণমিছিলে শার্শা উপজেলা এবং বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় নেতাকর্মীরা দেশ ও গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং যেকোনো ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতির বিরুদ্ধে রাজনৈতিকভাবে সোচ্চার থাকার আহ্বান জানান।

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বেনাপোলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজেদের সাংগঠনিক অবস্থান ও ঐক্যের বার্তা তুলে ধরেন।

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

শার্শা উপজেলা ও বেনাপোল  পৌর বিএনপির উদ্যোগে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

শার্শা উপজেলা ও বেনাপোল  পৌর বিএনপির উদ্যোগে বিশাল মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ

শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস আটক

যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক, জব্দ ৩ কোটি ৮৮ লাখ টাকার মালামাল

যশোরে ১৫টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক, জব্দ ৩ কোটি ৮৮ লাখ টাকার মালামাল

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযান, ১৮০ বোতল ভারতীয় ইউনিক্স সিরাপসহ আটক ১

বেনাপোল পুটখালী সীমান্তে বিজিবির অভিযান, ১৮০ বোতল ভারতীয় ইউনিক্স সিরাপসহ আটক ১

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে মশাল মিছিল

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে মশাল মিছিল

শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহিরের কাছে মনোনয়ন ফরম জমা দিলেন শুকুর আলী (সুমন)

শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহিরের কাছে মনোনয়ন ফরম জমা দিলেন শুকুর আলী (সুমন)

শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ডিহি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ আটক

শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ডিহি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ আটক