শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ডিহি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ আটক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ডিহি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ আটক
ছবি: প্রতিনিধি

শার্শা থানা পুলিশের অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ডিহি ইউনিয়ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশ আটক

বেনাপোল প্রতিনিধি:

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি ও ডিহি ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পলাশকে আটক করেছে শার্শা থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শার্শা থানাধীন তেবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ এ তথ্য জানায়।

আটক মোস্তাফিজুর রহমান পলাশ (৪৫) শার্শা থানার তেবাড়িয়া গ্রামের মৃত মোশাররফ হোসেনের ছেলে। তিনি শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শার্শা থানার মামলা নং-২৩, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নং-৩০২, তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৬। মামলাটি The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫D ধারা এবং The Explosive Substances Act, 1908-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়। ওই মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে মোস্তাফিজুর রহমান পলাশকে আটক করা হয়েছে।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, আটক আসামিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, শার্শা থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শার্শা থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে মশাল মিছিল

বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে মশাল মিছিল

শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহিরের কাছে মনোনয়ন ফরম জমা দিলেন শুকুর আলী (সুমন)

শার্শা উপজেলা বিএনপি সভাপতি আবুল হাসান জহিরের কাছে মনোনয়ন ফরম জমা দিলেন শুকুর আলী (সুমন)

বেনাপোলে বিজিবির অভিযানে ৭ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে ৭ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

শার্শা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুল আটক

শার্শা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুল আটক

যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৯০ কোটি টাকার বেশি চোরাচালানি মালামাল আটক

যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৯০ কোটি টাকার বেশি চোরাচালানি মালামাল আটক

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে তৃতীয় দিনের মতো হাকর নদীতে কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে তৃতীয় দিনের মতো হাকর নদীতে কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত

বেনাপোলে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

বেনাপোলে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক