বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক
বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৫১টি শাড়ি, ৩টি কম্বল, ১টি চাদর, ২ প্যাকেট ফুসকা, ৪৮৩ পিস চকলেট, ৪০ পিস ওষুধ, ৪৯০ প্যাকেট পাতার বিড়ি এবং ৩১৩টি কসমেটিকস সামগ্রী। আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৭ লাখ ১৪ হাজার ৬০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে।
সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

