রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ৪:০৩ অপরাহ্ন
বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক
ছবি: প্রতিনিধি

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ১১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রোববার (২২ নভেম্বর ২০২৬) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করে।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৯৫টি শাড়ি, ২০টি কম্বল, ১৬টি চাদর, ৫০০ গ্রাম জিরা, ১৫ প্যাকেট ফুসকা, ৭ কেজি কিসমিস, ১ কেজি আমসত্ত্ব, ২৮ পিস চকলেট এবং ৫৭৫টি কসমেটিকস সামগ্রী।

বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত এসব মালামালের সর্বমোট মূল্য ১১ লাখ ৫৪ হাজার ২০০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।

সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বেনাপোলে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক

বেনাপোলে বিজিবির অভিযানে ১৯ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্য আটক

শার্শা থানা পুলিশের অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক ২

শার্শা থানা পুলিশের অভিযানে নেশাজাতীয় সিরাপসহ আটক ২

বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক!

বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ১৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক!

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে যশোর রিজিয়ন বিজিবির সাফল্য, ৮৭ কোটি টাকার বেশি মালামাল জব্দ

সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে যশোর রিজিয়ন বিজিবির সাফল্য, ৮৭ কোটি টাকার বেশি মালামাল জব্দ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৬: ৮ দলের খেলোয়াড়দের জার্সি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

শার্শায় পুলিশের বিশেষ অভিযানে যুবলীগ ও আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে বেনাপোল হাকরে দ্বিতীয় দিনের মতো কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত রয়েছে!

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল আটক