বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বেনাপোলে বিজিবির অভিযানে ৭ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ৩:৪০ অপরাহ্ন
বেনাপোলে বিজিবির অভিযানে ৭ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
ছবি: প্রতিনিধি

বেনাপোলে বিজিবির অভিযানে ৭ লাখ ৮৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক

বেনাপোল প্রতিনিধি:

যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ নভেম্বর ২০২৬) দিনব্যাপী বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, কম্বল, চাদর, খাদ্যসামগ্রী ও কসমেটিক্সসহ বিপুল পরিমাণ মালামাল আটক করতে সক্ষম হয়।

আটক মালামালের মধ্যে রয়েছে— ৩৯টি শাড়ি, ২৪টি কম্বল, ১৬টি চাদর, ১ কেজি জিরা, ১৪ প্যাকেট ফুসকা, ২ কেজি কিসমিস, ২৪২টি চকলেট, ৬১টি খাদ্যসামগ্রী এবং ৪৬৯টি কসমেটিক্স সামগ্রী।

বিজিবি সূত্রে জানা গেছে, আটককৃত এসব মালামালের সর্বমোট বাজারমূল্য ৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা (সাত লাখ সাতাশি হাজার ছয়শত টাকা)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল পাচারের সঙ্গে জড়িত চক্রগুলোকে শনাক্ত ও আটক করার লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এসব অভিযানের মাধ্যমে মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে বিজিবি।

সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ পণ্য পাচার বন্ধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান ও নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান ও নিয়মিত অভিযানের ফলে অবৈধ পণ্য পাচার রোধে কার্যকর ভূমিকা রাখছে সীমান্তরক্ষী বাহিনী।

শার্শা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুল আটক

শার্শা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান সেলিম রেজা বিপুল আটক

যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৯০ কোটি টাকার বেশি চোরাচালানি মালামাল আটক

যশোর রিজিয়নে বিজিবির অভিযানে ৯০ কোটি টাকার বেশি চোরাচালানি মালামাল আটক

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে তৃতীয় দিনের মতো হাকর নদীতে কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত

ইমদাদুল হক ইমদাদের নেতৃত্বে তৃতীয় দিনের মতো হাকর নদীতে কচুরিপানা অপসারণ কার্যক্রম অব্যাহত

বেনাপোলে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

বেনাপোলে যুবলীগ ও ছাত্রলীগের ২ নেতাকর্মী গ্রেফতার

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

বেনাপোল সীমান্তে বিজিবির অভিযান, ৭ লাখ টাকার চোরাচালানী মালামাল আটক

পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা! দাবি বনগাঁ দক্ষিণের বিধায়কের

পেট্রাপোল সীমান্ত দিয়েই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা! দাবি বনগাঁ দক্ষিণের বিধায়কের

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

শাহজালাল বিমানবন্দরে পৌনে ৪ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক

বেনাপোলে বিজিবির অভিযানে সাড়ে ১১ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক