বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ৯:২৫ অপরাহ্ন আপডেট: ২১ মে ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন
দিনাজপুরে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২

নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাটকদি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বাসচালক মো. হাকিম (৩৫) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে বাসযাত্রী মো. আশিক আলী (২৩)।

স্থানীয়রা জানায়, ফুলবাড়ীর ব্রহ্মচারী নামক স্থানে যাত্রীবাহী বাসের সঙ্গে ভুট্টাবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকটি দুমড়েমুচড়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বাসচালক মো. হাকিম ও বাসযাত্রী মো. আশিক আলী মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে দুটি মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় একটি সড়ক দুর্ঘটনা মামলার আইনি প্রক্রিয়া চলছে।