মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আকর্ষণীয় অফারে দারাজে রিয়েলমি প্যাড মিনি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২২, ৯:০০ পূর্বাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:১৪ পূর্বাহ্ন
আকর্ষণীয় অফারে দারাজে রিয়েলমি প্যাড মিনি

‘রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২’ চলাকালীন সময়ে রিয়েলমি ফ্যানরা আকর্ষণীয় ছাড় ও অফার উপভোগ করতে পারবেন। ক্রেতারা শুধুমাত্র দারাজ থেকে ২০,১৪১ টাকায় (বাজারমূল্য ২১,৩৪৯ টাকা) রিয়েলমি প্যাড মিনি কিনতে পারবেন। এই বিশেষ ছাড় সুবিধা দারাজে ২৮ আগস্ট পর্যন্ত চলবে।

রিয়েলমি প্যাড মিনিতে রয়েছে ৭.৬ এমএম আল্ট্রা-স্লিম টাচস্ক্রিন ডিসপ্লে সহ ৮৪.৫৯ স্ক্রিন-টু-বডি রেশিও, যার রেজ্যুলেশন ৮০০x১৩৪০ পিক্সেল। এ প্যাডটি আকারে এবং ওজনে একদম পারফেক্ট, যার ওজন মাত্র ৩৭২ গ্রাম; যা ব্যবহারকারীদের জন্য বেশ উপযোগী। তবে, যাদের একটি বড় স্ক্রিন সহ স্বাচ্ছন্দ্যে হাতে ধরে রাখার মতো একটি ডিভাইস প্রয়োজন তাদের জন্য এ ডিভাইসটি বেশ সহায়ক হবে। ডিভাইসটিতে রয়েছে ৬৪০০ মিলিঅ্যাম্পিয়ার মেগা ব্যাটারি, যা ব্যবহারকারীদের ১৫.৮ ঘন্টা পর্যন্ত চার্জের দুশ্চিন্তা দূর করবে।

চমৎকার স্টেরিও সিস্টেমের পাশাপাশি ডিভাইসটি ব্যবহারকারীদের দুর্দান্ত গেমিং এবং সিনেম্যাটিক অভিজ্ঞতা প্রদান করবে। ডিজাইনে উদ্ভাবনই হলো মূল বিষয়, যা রিয়েলমি শুরু থেকেই গুরুত্বারোপ করছে। সুতরাং, এর অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো ছাড়াও, চমৎকার কারুকাজ করা ম্যাট মেটাল বডি এবং নীল ও ধূসর রঙ এই ডিভাইসটিকে করেছে আরও স্টাইলিশ এবং নিয়ে এসেছে মার্জিত ’লুক অ্যান্ড ফিল’।

উল্লেখ্য, দীর্ঘমেয়াদী উন্নতির ওপর গুরুত্বারোপ করে রিয়েলমি এর দ্বিতীয় ধাপের প্রবৃদ্ধিতে প্রবেশ করছে। এ ধাপে ব্র্যান্ডটি এর টেকলাইফ ইকোসিস্টেমের অধীনে পূর্ণাঙ্গ এআইওটি ইকোসিস্টেম গড়ে তুলতে স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, ওয়্যারেবল ও বিপুল সংখ্যক স্মার্ট গেজেট নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।