মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ক্লাউড খাতের বিকাশে একসঙ্গে কাজ করবে হুয়াওয়ে-রেডডট ডিজিটাল

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ৪:৪৫ পূর্বাহ্ন আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৪:১৫ অপরাহ্ন
ক্লাউড খাতের বিকাশে একসঙ্গে কাজ করবে হুয়াওয়ে-রেডডট ডিজিটাল

ক্লাউড সল্যুশনের মাধ্যমে সংশ্লিষ্ট খাতকে এগিয়ে নিতে মোবাইল অপারেটর রবির মালিকানাধীন আইসিটি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রেডডট ডিজিটাল লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।

এখন থেকে নির্দিষ্ট কিছু খাতে বিশেষভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

এ বিষয়ে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের গুলশান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর হয়। যেখানে হুয়াওয়ে টেকনোলজিস লিমিটেডের প্রধান নির্বাহী প্যান জুংফেং এবং রেডডট ডিজিটালের প্রধান নির্বাহী হাসিব মুসতাবসির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির অধীনে বাংলাদেশের ক্লাউড ইকোসিস্টেমের বিকাশে এবং বিভিন্ন খাতে ব্যবসায়ের সম্ভাবনা উন্মোচনে একসঙ্গে কাজ করবে হুয়াওয়ে ও রেডডট ডিজিটাল। পাশাপাশি হুয়াওয়ের ক্লাউড পার্টনার হিসেবে কাজ করা ছাড়াও হুয়াওয়ের ক্লাউড সল্যুশন নিয়ে রেডডট ডিজিটাল নিজেদের জন্যও এই সেবা ব্যবহার করবে।

অনুষ্ঠানে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের প্রধান নির্বাহী প্যান জুংফেং বলেন, ‘সবার সহযোগিতায় মাত্র চার বছরের মধ্যেই হুয়াওয়ে ক্লাউড চীনে দ্বিতীয়, থাইল্যান্ডে তৃতীয় এবং এশিয়া প্যাসিফিক অঞ্চলের উন্নয়নশীল বাজারে চতুর্থ অবস্থান অর্জন করেছে। এটাই প্রমাণ করে যে হুয়াওয়ে ক্লাউড এই অঞ্চলে দ্রুত এর সেবার পরিধি বৃদ্ধি করছে।’

এন্টারপ্রাইজ, ব্যাংকিং, স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন খাতে ব্যাপ্ত পরিসরে সেবা দেয়ায় ক্লাউড সল্যুশন ও ইন্টেলিজেন্ট ক্লাউড নেটওয়ার্ক রয়েছে হুয়াওয়ের।

রেডডট ডিজিটালের প্রধান নির্বাহী হাসিব মুসতাবসির বলেন, ‘দেশের এন্টারপ্রাইজ খাতের ডিজিটাল রূপান্তরে হুয়াওয়ের সঙ্গে কাজ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা খরচ ও সময় কমিয়ে আনার কারণে বিশ্বব্যাপী ক্লাউড সল্যুশন জনপ্রিয় হচ্ছে ক্লাউড। আমার বিশ্বাস, এই এমওইউ সরকারের স্মার্ট বাংলাদেশ লক্ষ্য অর্জনে সহায়তা করবে।”

২২০-এর বেশি ক্লাউড সার্ভিস, ২১০-এর বেশি সল্যুশন এবং ৬ হাজারের বেশি পার্টনার অ্যাপ্লিকেশন নিয়ে বিশ্বের ১৭০টি দেশ ও অঞ্চলে বিভিন্ন খাতের প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছে হুয়াওয়ে ক্লাউড।