হানিফ ফ্লাইওভারে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তিতুমীর কলেজের ছাত্রী নিহত

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাদের দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে সাদিয়া আফরিনকে মৃত ঘোষণা করেন।
সাদিয়া আফরিনের দুলাভাই আজমল হোসেন বলেন, তারা দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন। বিকেলে মোটরসাইকেল নিয়ে বের হলে হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন আফরিন। এ সময় অন্য আরেকটি গাড়ি আফরিনের মাথার উপর দিয়ে চলে যায়। পরে নাজমুল ও আফরিনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আফরিনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আহত নাজমুলের জরুরি বিভাগের চিকিৎসা চলছে।

