মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

অপটিক্যাল ফাইবার শেয়ারিংয়ের জন্য বাংলালিংক ও বাংলাদেশ রেলওয়ের চুক্তি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ৮:১২ পূর্বাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন
অপটিক্যাল ফাইবার শেয়ারিংয়ের জন্য বাংলালিংক ও বাংলাদেশ রেলওয়ের চুক্তি

রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এমপি এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন। এছাড়া এই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তরাও উপস্থিত ছিলেন।


উক্ত চুক্তি অনুসারে, বাংলালিংক পাঁচ বছরের জন্য বাংলাদেশ রেলওয়ের আটটি সেক্শনের অপটিক্যাল

ফাইবার নেটওয়ার্ক ব্যবহার করবে। ৫৯৫.৩৯ কি.মি. দীর্ঘ অপটিক্যাল নেটওয়ার্ক ইজারার জন্য ব্যয়

হবে মোট ২৯.৬০ কোটি টাকা।


বাংলালিংক-এর চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস বলেন, বাংলাদেশ রেলওয়ের সাথে ফাইবার

শেয়ারিংয়ের জন্য চুক্তিবদ্ধ হতে পেরে আমরা আনন্দিত। এর ফলে সারাদেশে আমাদের সংযোগ ও ডিজিটাল সেবার মান বৃদ্ধি পাবে। আমরা সবসময় এই ধরনের উদ্যোগে আগ্রহী, কারণ টেলিকম খাত ও

সামগ্রিকভাবে দেশের উপর এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। বাংলালিংক নেটওয়ার্ক সক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করতে থাকবে।