বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চলে গেলেন আকবর আলি খান

প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২২, ৭:২৭ অপরাহ্ন আপডেট: ১৭ মে ২০২৬, ৬:২৬ পূর্বাহ্ন
চলে গেলেন আকবর আলি খান

বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ।

তিনি জানান, রাত ১০টার দিকে আমাদের এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আমরা শঙ্কা করছি হাসপাতালে আসার পথেই তিনি মারা গিয়েছেন। আমাদের এখানে শুধু তার মৃতদেহটাই এসেছে। আমরা তাকে জীবিত পাইনি।

আকবর আলি খানের ছোট ভাই কবীর উদ্দিন খান গণমাধ্যমকে জানান, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে।

এদিকে, আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার রাতে এক শোকবার্তায় তিনি আকবর আলি খানের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।