বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই অটোচালক নিহত

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২২, ৯:১১ পূর্বাহ্ন আপডেট: ২০ মে ২০২৬, ৩:০৭ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই অটোচালক নিহত

শনিবার রাত সাড়ে ৮টায় ফাঁড়াবাড়ি থেকে শহরের দিকে আসার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে মিন্টু (৩৫) ও আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ী গ্রামের আফাজউদ্দীনের ছেলে হাসান (৩০)। একই গ্রামের ফিরোজ হাসান আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। 

এলাকাবাসী ও প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, নিহত দুজনেই অটোরিকশা চালক। পাশাপাশি তারা কাঁচামালের ব্যবসা করেন। জেলা শহরে টাকা নেওয়ার জন্য ফাঁড়াবাড়ি থেকে শহরের দিকে আসছিলেন তারা। রাস্তায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

ঠাকুরগাঁও ফায়ার অ্যান্ড সিভিল সার্ভিসের লিডার আজাদ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে একটি মোটরসাইকেল গাছের সঙ্গে ধাক্কা খায়। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। আমরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি। 

দুইজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে দুজন মারা গেছেন। অপর একজনের চিকিৎসা চলমান রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের মাতম চলছে।