বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা পুলিশ কর্মকর্তার

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ৮:০২ অপরাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:৩৬ পূর্বাহ্ন
ঘুষের টাকা গিলে খাওয়ার চেষ্টা পুলিশ কর্মকর্তার

সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ধরা পড়ার পর নিমেষেই ঘুষের টাকা মুখের ভেতরে পুরে ফেলেন মাহেন্দ্র। পরে তার মুখ থেকে সেই টাকা বের করতে ধস্তাধস্তি শুরু করেন ভিজিল্যান্স কর্মকর্তারা। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে মুখের ভেতরে আঙুল ঢুকিয়ে ঘুষ বের করারও চেষ্টা করা হয়। তবে নাছোড়বান্দা মাহেন্দ্র, কিছুতেই বের করতে দেবেন না ওই অর্থ। শেষমেশ তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

এই ঘুষ কাণ্ডের নেপথ্যে রয়েছে একটি মহিষ চুরির ঘটনা। ওই চুরির ঘটনায় মহিষের মালিকের থেকে ঘুষ নিচ্ছিলেন পুলিশ কর্মকর্তা।

জানা গিয়েছে, যাদের মহিষ চুরি হয়, তাদের ওই অভিযুক্ত পুলিশ অফিসার বলেন, তারা যদি ১০ হাজার টাকা ঘুষ দেন, তাহলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন তিনি। তবে মহিষের মালিক শুভনাথ দাবি করেছেন, তিনি ঘুষের ৬ হাজার টাকা ইতোমধ্যে ওই পুলিশকে দিয়েছেন। তারপর বাকি টাকার দাবি করায়, শুভনাথ ভিজিল্যান্স ডিপার্টমেন্টের দ্বারস্থ হন। এরপরই এই ঘটনা উঠে আসে।