সাড়ে ৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ স্বাভাবিক

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ভোর থেকে পদ্মা নদীর অববাহিকায় ঘন কুয়াশা পড়তে শুরু করলে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে সকাল ১০টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও বলেন, ভোর থেকে সাড়ে ৩ ঘণ্টা ফেরি বন্ধ থাকায় ঘাটে প্রায় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। আশা করছি কিছুক্ষণের মধ্যে যানবাহনের চাপ কমে আসবে। বর্তমান এ নৌপথে ছোট-বড় ১২টি ফেরি যানবাহন পারাপারে চলাচল করছে।

