বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আশ্রয়ণ প্রকল্পে দৃষ্টি নন্দন শিশুপার্ক নির্মাণ

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩২ অপরাহ্ন আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
আশ্রয়ণ প্রকল্পে দৃষ্টি নন্দন শিশুপার্ক নির্মাণ

ভূূমিহীন ও গৃহহীন এসব পরিবারের শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি ও মানসিক বিকাশের জন্য প্রশাসনের উদ্যোগে আবাসন এলাকাতেই নির্মাণ করা হয়েছে দৃষ্টি নন্দন শিশুপার্ক। সম্প্রতি আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের রসুলপুর গ্রামের আবাসন এলাকায় শিশুদের জন্য এ শিশুপার্কটি গড়ে উঠেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে আত্রাই উপজেলায় দুই ধাপে পাঁচ স্থানে ১৮৫টি বাড়ি নির্মাণ করা হয়েছে। নির্মিতব্য বাড়িগুলো মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সুফলভোগীদের মাঝে বুঝিয়ে দেওয়া হয়। বাড়ি পেয়ে সেখানে মনের আনন্দে বসবাস করছেন উপজেলার ভূমি ও গৃহহীন পরিবারগুলো।

বর্তমান বছরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলামের পরিকল্পনা ও বাস্তবায়নে রসুলপুর আশ্রয়ণ কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য নিশ্চিত করতে শিশুপার্ক নির্মাণ করেন। একইসাথে রাস্তার দুইধার ও আশ্রয়ণ কেন্দ্রের চারিধারে পাঁচশ ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করেন।

অপরদিকে, মধুগুড়নই আশ্রয়ণ কেন্দ্রে নদীরধারে গাইড ওয়াল তৈরি করে তাতে মাটি ভরাট দিয়ে সেখানেও শিশুদের বিনোদন দিতে দোলনা এবং নদীর নির্মল বাতাস আহরণের জন্য স্থায়ী বসবার জায়গা নির্মাণ করেন। এই কেন্দ্রেরও চারিধারে পাঁচশ ফলজ ও বনজ বৃক্ষ লাগিয়ে সেখানে সবুজ বেষ্টনী তৈরি করা হয়েছে।

সরেজমিনে জানা যায়, আত্রাই-নওগাঁ আঞ্চলিক সড়কের রসুলপুর নামক স্থানে ১ নং খাস খতিয়ানভুক্ত দুই দশমিক নব্বই একর উঁচু জমিতে দুই ধাপে আশ্রয়ণ প্রকল্পের ৭৩টি বাড়ি নির্মাণ করা রয়েছে। তাতে আনুমানিক তিন’শ মানুষ মনের আনন্দে স্বাচ্ছন্দে বসবাস করছে। কেন্দ্রের পাশে মাদ্রাসা, মসজিদ, কমিউনিটি ক্লিনিক ও খোলা মাঠ রয়েছে। আশ্রয়ণ কেন্দ্রের রাস্তায় ও চারিধারে পাঁচশত ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করা রয়েছে। সেখানের শিশুপার্কে শিশুদের বসবার জায়গা, দোল খাবার দোলনা, গোল চত্তর এবং ফুলের বাগান রয়েছে। এছাড়া কেন্দ্রের প্রবেশদ্বারে প্রকল্প সম্পর্কিত বিলবোর্ড দেয়া আছে।

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া এক সুবিধাভোগী জানান, ছেলে-মেয়েদের খেলাধুলা তো দূরে থাক, এক সময় তারা অন্যের বাড়িতে ভাড়া থাকতেন। এখানে জমি ও ঘর পেয়েছেন। সেই সাথে তার ছেলে-মেয়েরাও খেলাধূলার সুযোগ পেয়েছেন। এখানে শিশুপার্ক পেয়ে তারা বেজায় খুশি।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম বলেন, মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উপজেলার পাঁচ স্থানে একশত পঁচাশিটি বাড়ি নির্মাণ করে সুফলভোগী মানুষের নিকট বুঝিয়ে দেয়া হয়েছে। শিশুদের স্বাস্থ্য নিশ্চিত ও নির্মল বাতাস আহরনের জন্য রসুলপুর ও মধুগুরনই আশ্রয়ণ কেন্দ্রে শিশুপার্ক এবং এক হাজার ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে প্রকল্প সম্পর্কিত বিলবোর্ড স্থাপন করা হয়েছে। আশ্রয়ণ কেন্দ্রের সকল মানুষকে সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধার আওতায় আনা হয়েছে। এছাড়া পর্যায়ক্রমে গৃহ ও ভূমিহীন সকল মানুষকে এই সুবিধার আওতায় আনতে মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।