বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

১৯ ফেব্রুয়ারি খালেদার নাইকো মামলায় চার্জশুনানি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ২:২১ পূর্বাহ্ন আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৪:১১ পূর্বাহ্ন
১৯ ফেব্রুয়ারি খালেদার নাইকো মামলায় চার্জশুনানি

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমানের আদালতে খালেদার আইনজীবী সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী শুনানি করেন। তবে শুনানি শেষ না হওয়ায় আদালত ১৯ ফেব্রুয়ারি সর্বশেষ দিন ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য জানান।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে এ দুর্নীতির মামলাটি দায়ের করেন। এরপর ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এতে খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়েছে।