বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

সীমান্তে অর্ধকোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১১ অপরাহ্ন আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ১১:১০ অপরাহ্ন
সীমান্তে অর্ধকোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সীমান্তবর্তী কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়া থেকে মূর্তি দুটি উদ্ধার করা হয়।

১৪-বিজিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে পাচারের উদ্দেশ্যে পাচারকারীরা সীমান্তে কিছু কষ্টি পাথরের মূর্তি জমা করে রেখেছে। এমন সংবাদে কৈগ্রাম নাওয়াল আদিবাসী পাড়ায় অভিযান চালানো হয়।

এ সময় দুটি নারায়ণ মূর্তি উদ্ধার করা হয়। এর একটির ওজন ৪৩ কেজি ৩০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৪৩ লাখ ৩০ হাজার টাকা। অপরটির ওজন ১৭ কেজি ৭০০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৭ লাখ ৭০ হাজার টাকা।

উদ্ধার মূর্তিগুলো স্থানীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন