বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম

ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ২:৪৫ পূর্বাহ্ন আপডেট: ১৬ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
ঘন কুয়াশায় ঢাকা দিনাজপুর

জেলায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী আসাদুজ্জামান বলেন, শীত বিদায় নেওয়ার আগে ঘন কুয়াশা নামা অস্বাভাবিক নয়। কিন্তু এবার এখন পর্যন্ত দিনাজপুরে বৃষ্টি হয়নি। যদিও অন্যবার শীতে দু-একবার বৃষ্টি হয়েছিল।

এদিকে স্থানীয় বাসিন্দারা বলছেন, বেশ কিছুদিন ধরেই দিনাজপুরে গরম আবহাওয়া রয়েছে। আজ হঠাৎ ঘন কুয়াশায় রাস্তা দিয়ে চলাচল করতে সামনের কিছু দেখা যাচ্ছে না। মাঠঘাট কুয়াশায় ঢাকা পড়েছে।