বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

কাতারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার

প্রকাশ: ৩ মার্চ ২০২৩, ৫:৪৫ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৪:২৭ পূর্বাহ্ন
কাতারে যাচ্ছেন প্রধানমন্ত্রী শনিবার

বৃহস্পতিবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণাল‌য় আয়ো‌জিত এক নিয়মিত সংবাদ স‌ম্মেল‌নে এ তথ্য জানা‌নো হয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন জানিয়েছেন, আগামী ৫-৯ মার্চ কাতারের দোহায় স্বল্পোন্নত দেশসমূহ সংক্রান্ত পঞ্চম জাতিসংঘ সম্মেলনের দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।