বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যান কেড়ে নিলো দুই ব্যক্তির প্রাণ

প্রকাশ: ৪ মার্চ ২০২৩, ২:৪১ পূর্বাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৪:২৮ পূর্বাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যান কেড়ে নিলো দুই ব্যক্তির প্রাণ

একই ঘটনায় আহত সোহেল (৩৫) নামে অপর এক ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই মো. আনোয়ার বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, আজ সকালে যাত্রাবাড়ীর রায়েরবাগ ফুটওভার ব্রিজের নিচে প্রধান সড়কে সিএনজির পাশে দাঁড়িয়ে চালক আকবর হোসেনের সঙ্গে হাসান ও সোহেল নামে দুজন কথা বলছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এসময় তিনজনই গুরুতর আহত হয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ৩ জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে দুজনকে মৃত ঘোষণা করে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক। একই ঘটনায় সোহেল নামে অপর এক ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসকরা।

তিনি আরো জানান, এই ঘটনায় পিকআপ ভ্যান চালক ও হেলপার থানা পুলিশের হেফাজতে রয়েছে।