বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশ: ৪ মার্চ ২০২৩, ৩:১০ পূর্বাহ্ন আপডেট: ১৮ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্থানীয়রা জানান, নওগাঁ অভিমুখ থেকে আসা একটি সিমেন্ট বোঝায় বড় ট্রাক ব্রিজ পার হয়ে রাজশাহী ভবাণীগঞ্জ সড়কে হঠাৎ ব্রেক ফেল করে যাত্রী ছাউনির মধ্যে ঢুকে পড়ে। তবে ছাউনিতে যাত্রী না থাকলেও ভেতরে থাকা দুটি মোটরসাইকেল ও একটি অটোরিকশার উপর দিয়ে ওয়ালে ধাক্কা খেয়ে ট্রাক ড্রাইভার ভেতরে আটকা পড়েন। স্থানীয়রা অনেক চেষ্টার পর ড্রাইভারকে ট্রাক থেকে বের করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানোর পরে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত ট্রাক ড্রাইভারের বাড়ি নাটোর জেলায় বলে জানা গেছে।

এদিকে, দশ ঘন্টার ব্যবধানে রাত ৮ টার দিকে আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের ভবানীপুর গ্রামের বাদল দত্তের ছেলে আপন দত্ত (২৪) নওগাঁয় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ শেষে নিজ মোটরসাইকেলে বাড়িতে আসার পথে সান্তাহার-নাটোর মহাসড়কের রাণীনগরের গোনা নামক স্থানে ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে সেখানেই মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে রাণীনগর থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে রাতেই নিহত আপনের আত্মীয় স্বজনরা থানা থেকে লাশ নিজ বাড়ি উপজেলার ভবানীপুর গ্রামের বাড়িতে নিয়ে আসে। নিহত আপনের মরদেহ (শুক্রবার) রসুলপুর শ্মশানে দাহ করা হয়েছে। বাদল দত্তের এক মাত্র ছেলের আপনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।