বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বনানীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

প্রকাশ: ৪ মার্চ ২০২৩, ১১:২৫ অপরাহ্ন আপডেট: ২১ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
বনানীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

বনানীর সড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজুর রহমান জানান, বনানীর কাকলীতে সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পায়ে আঘাত পান গার্মেন্টসের এক শ্রমিক। পরে সড়ক অবরোধ করে গার্মেন্টসটির শ্রমিকরা। আহত শ্রমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অবরোধে বনানীর সড়কের উভয় লেনে যান চলাচল বন্ধ ছিল। সকাল সোয়া ১০টায় ট্রাফিক পুলিশের অনুরোধে অবরোধ তুলে নেন শ্রমিকরা। পরে রাস্তার দুই পাশ দিয়েই চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে অবরোধের ফলে রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তি পোহাতে হয় অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানমুখী যাত্রীদের।