আগামী বছরই দেউলিয়া হতে পারে রাশিয়া

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার অর্থনীতির অবস্থার প্রশংসা করেছেন। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর সিরিজ নিষেধাজ্ঞা আরোপের পরও রাশিয়ার অর্থনীতি স্থিতিশীল রয়েছে বলে উল্লেখ করেন তিনি। খবর সিএনএনের।
রুশ সরকারের প্রাথমিক অনুমান অনুযায়ী, গত বছর দেশটির অর্থনৈতিক উৎপাদন কমেছে দুই দশমিক এক শতাংশ। যুদ্ধ শুরুর পর অর্থনীতিবিদরা ধারণা করেছিলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটি আরো বড় অর্থনৈতিক ধাক্কার সম্মুখীন হবে। কিন্তু এখন রাশিয়ার অর্থনৈতিক ফাটল প্রশস্ত হচ্ছে।

