শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফের ট্রলারে ডাকাতি, ১০ জেলে আহত

প্রকাশ: ৬ মার্চ ২০২৩, ২:২৭ পূর্বাহ্ন আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
ফের ট্রলারে ডাকাতি, ১০ জেলে আহত

শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় নামবিহিন ওই মাছধরা ট্রলারটির জেলেরা এ খবর নিশ্চিত করেছেন। শুক্রবার রাত ৯টার দিকে বলেশ্বর নদের রুহিতা এলাকায় এ ঘটনা ঘটে।

ডাকাতির শিকার ট্রলারটি খুলনার পাইকগাছা এলাকার দেলুটি গ্রামের রবিউল ইসলামের।

ডাকাতির হামলায় আহত হয়েছেন , মহিদুল , আমিনুল মাঝি,হাবিব, মুসা গাজী, বাচ্চু মিয়া,ফরহাদ,মিজান, তুহিন শেখ, হাবিব ও মোহাম্মদ আলী । এদের মধ্যথেকে ফরহাদ, হাবিব ও তুহিন ও বাচ্চুকে দ্রুত চিকিৎসার জন্য ট্রলারসহ খুলনায় নিয়ে যাওয়া হয়েছে।

এ ধরনের একটি ডাকাতির ঘটনা জানতে পেরেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী ।

অপরদিকে আহত দুজন জেলের সঙ্গে কথা হয়েছে বলে জানান কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার। তিনি বলেন, আহত জেলের মধ্যে দুজনের সঙ্গে কথা হয়েছে এবং ওই জেলেদের বক্তব্য অনুযায়ী আইনি সহায়তা কিংবা ব্যবস্থা নেয়া হবে।

গত মাসের ১৭ তারিখ বঙ্গোপসাগরে ডাকাতের কবল থেকে প্রাণ বাঁচাতে গভীর সমুদ্রে ঝাঁপ দেয়া নিখোঁজ জেলেদের আরও দুজনের মরদেহ মাত্র ৩দিন আগে উদ্ধার করা হয়েছে। আর এই আতঙ্ক কাটতে না কাটতেই আবার জলদস্যু ডাকাতের হামলার ঘটনাটি জেলেজীবনে নতুন করে উদ্বেগ উৎকন্ঠা আর মূর্তিমান আতঙ্ক হয়ে দেখা দিয়েছে।

দেশের দক্ষিণ উপকূলীয় জেলে ও মৎস্যজীবীদের প্রত্যাশা বর্তমান সরকার যেভাবে সমুদ্রের ডাকাত নির্মূল করে সমুদ্রবক্ষ তাদের জন্য নিরাপদ করেছিলেন;সেটির ধারাবাহিকতা যেনো অক্ষুণ্ন রাখেন।