শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

প্রকাশ্যে ‘মাইরের ওপর ওষুধ নাই’ হুমকি দেয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
প্রকাশ্যে ‘মাইরের ওপর ওষুধ নাই’ হুমকি দেয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে একটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল গেট থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গত বুধবার (২৮ নভেম্বর) দুপুরে নরসিংদী ক্লাব লিমিটেডের মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলামের নৌকা প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে জেলা ছাত্রলীগ সভাপতি রিমন তাঁর বক্তব্যে বলেন, ‘কোনো স্বতন্ত্র-মতন্ত্র আমরা চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই। ছাত্রলীগের কোনো পোলাপান স্বতন্ত্ররে মানতো না।’

রিমনের এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তার এই বক্তব্য সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির লঙ্ঘন।

গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নরসিংদী ড. বদিউল আলম বলেন, ‘আমরা অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচন উপহার দিতে চাই। এতে কেউ বাধা প্রদান করলে বা নির্বাচনী আচরণ বিধিমালা ভঙ্গ করলে আমরা কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।’