বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ঢাকা নয়, বরিশালে-৩ থেকে মনোনয়ন কিনলেন মেনন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৩, ১২:১৮ পূর্বাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:৪১ পূর্বাহ্ন
ঢাকা নয়, বরিশালে-৩ থেকে মনোনয়ন কিনলেন মেনন


বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তার বাবুগঞ্জের কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

তাঁর আসনে (ঢাকা-৮) এবার দলীয় প্রার্থী হিসেবে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ।

মো. শাহিন হোসেন জানান, আজ বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা শাকিলা রহমানের কাছ থেকে তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেয়া হবে।

তবে এ আসনে এরই মধ্যে ওয়ার্কার্স পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক টিপু সুলতান দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং জমাও দিয়েছেন।