বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশ: ৮ মার্চ ২০২৪, ৮:৫৩ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:০৯ পূর্বাহ্ন
পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

শুক্রবার (৮ মার্চ) বেলা ১২টার দিকে পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট সড়কের ঝাউতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত ৭ জন নিহত হয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। গুরুতর আহতদের বরিশাল শেরে বাংলা ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।