বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: ৬ এপ্রিল ২০২৪, ৮:৩৬ অপরাহ্ন আপডেট: ২০ অক্টোবর ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন
বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

শনিবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। তাদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহসভাপতি ফাহিন হোসেন (৫০)।

বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিল। পথে বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে নওগাঁ থেকে বগুড়াগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তাতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাড়ি কেটে লাশ উদ্ধার করে।

আহত তিনজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন।