শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বোরহানউদ্দিনে ৮০ বছরের বৃদ্ধার সরকারি ঘর পাওয়ার আকুতি

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ৩:২৮ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ৩:৩৪ অপরাহ্ন
বোরহানউদ্দিনে ৮০ বছরের বৃদ্ধার সরকারি ঘর পাওয়ার আকুতি

এ আকুতি জানান ভোলা বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা ৮০ বছরের বৃদ্ধা বিবি হাজেরা।

সরজমিন ঘুরে দেখা যায়, কুতুবা মিয়া বাড়ির তারিকুল আলম চৌধুরীর বাগানের এক কোনায় একটি ঝুঁপড়ি ঘর তুলে বসবাস করে বিবি হাজেরা ও তার ছেলের বউ বিবি কুলসুম। বিবি হাজেরা বয়সের ভারে হাঁটতে চলতে পারে না। হাতগুলো কাঁপছে। যে স্থানে থাকতো তাও মালিক পক্ষ জমি বিক্রি করে ফেলছে। এখন কোথায় যাবে তা নিয়ে চোখে মুখে চিন্তার ভাঁজ। সরকার অনেক ঘরসহ জমি দেয় এ কথা শুনে উপজেলা নির্বাহী অফিসার এর কাছে ঘর পাওয়ার জন্য আবেদনও করছে। কিন্তু তদবির করার লোক নাই। কে তাদেরকে ঘর দিবে এ চিন্তা পড়েছে তারা।

বিবি হাজেরার ছেলের বউ বিবি কুলসুম জানান, আমার স্বামী তাজুল ইসলাম অসুখে পড়ে অচল হয়ে পড়ছে। কোন কাজ কাম করতে পারে না। কোন ছেলে নাই। পরের জায়গায় কোন রকম ঝুপড়ি ঘর তুলে বৃদ্ধ শাশুড়িকে নিয়ে ছিলাম। যেই জমিতে ছিলাম তারাও জমি বিক্রি করে ফেলছে এখানেও থাকতে পারবো না। কই যামু দিশা পাই না। শুনছি প্রধানমন্ত্রী ঘর দেয় এ কথা শুইনা আবেদন করছি। কেউ ঘর পাওয়ার আশা দেয় না। কই যামু, কার কাছে যামু।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি আলী আজম মুকুলের কাছে একখান ঘর চাই। একখান ঘর দিলে সারাজীবন মন ভইরা তাদের জন্য দোয়া করমু।

এ ব্যাপারে কুতুবা মিয়া বাড়ির সন্তান মো. মুনসুর আলম চৌধুরী জানান, ওরা খুব কষ্ট করে এ বাগানের ভিতর থাকে। এদের কোন জমি নাই। এরা সরকারি একটা ঘর বরাদ্ধ পেলে খুবই উপকৃত হতো।

এ ব্যাপারে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোস্তাফিজুর রহমান জানান, এরা অসহায়, গরিব মানুষ। কোন জমি জমা নেই। পরে জমিতে কোন রকম একখান ঘর তুলে থাকতো তাও ওই জমি বিক্রি করে ফেলছে। আমি উপজেলা নির্বাহী অফিসার এর বরাবরে আবেদন করতে বলেছি। সরকারি একটা ঘর পেলে তাদের মাথা খোঁজার ঠাই হতো।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নওরীন হক জানান, আমি ডিসি অফিসে মিটিং রয়েছি এ ধরনের আবেদন আসছে কিনা এ মুহূর্তে বলতে পারবো না। তবে যদি সে ঘর পাওয়ার উপযোগী হয়ে থাকে আমরা যাচাই বাছাই করে পরবর্তীতে মুজিব বর্ষের ঘর নির্মাণ করা হলে সেখানে তাদেরকে পুনবার্সন করার চেষ্টা করবো।