বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আজ বায়ুদূষণে ঢাকা দ্বিতীয়

প্রকাশ: ১৬ মার্চ ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন আপডেট: ৪ মে ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
আজ বায়ুদূষণে ঢাকা দ্বিতীয়

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সোয়া ৯টায় আইকিউ এয়ারের তালিকায় দেখা যায়, ঢাকার পরের স্থানগুলোর মধ্যে প্রথম দশে রয়েছে যথাক্রমে ভারতের আরেক শহর মুম্বাই, নেপালের কাঠমান্ডু, ভারতের কলকাতা, চীনের উহান, ইন্দোনেশিয়ার জাকার্তা, থাইল্যান্ডের চিয়াং মাই, মিয়ানমারের ইয়াঙ্গুন, চীনের চেংদু।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো বিপজ্জনক। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে বিপজ্জনক স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় চার স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্রের সল্ট লেক সিটি এবং ডেনভার, অস্ট্রেলিয়ার মেলবোর্ন, কানাডার ভ্যানকুভার।