বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

দেশের উন্নয়নের পথে প্রধান বাধা বিএনপি : তথ্যমন্ত্রী

প্রকাশ: ১৮ মার্চ ২০২৩, ৪:০২ পূর্বাহ্ন আপডেট: ২ মে ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ন
দেশের উন্নয়নের পথে প্রধান বাধা বিএনপি : তথ্যমন্ত্রী

শুক্রবার (১৭ মার্চ) সকাল ৭টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সমস্ত অপশক্তিকে দমন করে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে দেশ এগিয়ে যাচ্ছে।

এর আগে, সকাল ৭টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলের সুরে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন প্রধানমন্ত্রী।

এরপর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।