বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

রমজানের প্রথম জুমায় মসজিদে উপচে পড়া ভিড়

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১:১৪ পূর্বাহ্ন আপডেট: ৬ মে ২০২৬, ৭:২৯ অপরাহ্ন
রমজানের প্রথম জুমায় মসজিদে উপচে পড়া ভিড়

শুক্রবার প্রথম রোজায় বায়তুল মোকাররমসহ রাজধানীর বিভিন্ন মসজিদে জুমার নামাজে অন্য সময়ের চেয়ে কয়েকগুণ বেশি মুসল্লি দেখা গেছে। কোথাও-কোথাও মসজিদের ভেতরে জায়গা সংকুলান না হওয়ায় মুসল্লিদের বাইরেও নামাজ পড়তে দেখা গেছে।

প্রখর রোদ উপেক্ষা করেই রাজধানী অন্যতম বড় জুমা জামাতটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদে। নামাজ শেষে মোনাজাতে মুসল্লিরা নিজের এবং দেশের মানুষের কল্যাণ কামনা করেন।

বায়তুল মোকাররমে দেখা গেছে, বেলা সাড়ে ১১টা থেকে বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।

শুধু বায়তুল মোকাররম নয়, রমজানের প্রথম জুমায় রাজধানীর মসজিদে-মসজিদে ঢল নেমেছিল মুসল্লিদের।