বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে :প্রধানমন্ত্রী

প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ৯:২৪ অপরাহ্ন আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ১০:০১ অপরাহ্ন
বাংলাদেশ আজ  উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে :প্রধানমন্ত্রী

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের ভেতরে এবং বাইরে বসবাসকারী বাংলাদেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ২৩ বছরের রাজনৈতিক সংগ্রাম এবং ৯ মাসের মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা বিজয় অর্জন করি এবং আমরা পাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শহীদদের প্রতি শ্রদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের জানাই সালাম।

তিনি বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে৷ আসুন জাতির পিতার আদর্শ ধারণ করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।