বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আদালতে জামিন আবেদন শামসের

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১২:৪৩ পূর্বাহ্ন আপডেট: ১৯ এপ্রিল ২০২৬, ৫:২২ পূর্বাহ্ন
আদালতে জামিন আবেদন শামসের

বৃহস্পতিবার (৩০ মার্চ) তাকে আদালতে হাজির করা হয়। সেখানে তিনি দুই মামলায় জামিন আবেদন করেন। এ ঘটনায় শুনানি অনুষ্ঠিত হবে দুপুরে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে রিমান্ড চাওয়া হয়নি। বুধবার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। রাজধানীর তেজগাঁও থানায় এই মামলা দায়ের করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান মামলার এই তথ্য নিশ্চিত করে জানান, মো. গোলাম কিবরিয়া বাদি হয়ে শামসকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। মামলা নম্বর ৫৮।

মামলার এজাহারে বলা হয়, শামসের প্রস্তুত করা ওই প্রতিবেদন প্রথম আলোতে স্বাধীনতা দিবসে প্রকাশিত হয়েছে। ওই প্রতিবেদনের কারণে বাংলাদেশেসহ বহিঃবিশ্বে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী দেশের ভাবমূর্তি ও স্বাধীনতার অর্জন নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। পরে একাত্তর টিভির একটি প্রতিবেদনে উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা প্রমাণিত হয়েছে প্রথম আলোর প্রতিবেদন।

এজহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রথম আলোর ওই মিথ্যা তথ্য প্রকাশ এবং অনলাইন ও সামাজিক মাধ্যমে প্রচার করে বাংলাদেশের অর্জনকে প্রশ্নবিদ্ধ, সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন ও আইনশৃঙ্খলার অবনতি হওয়ার উপক্রম হওয়ায় এই মামলা করা হয়েছে।