বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

ফের ঢাকা কারাগারে সাংবাদিক শামসুজ্জামান

প্রকাশ: ২ এপ্রিল ২০২৩, ১২:১৯ পূর্বাহ্ন আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ৬:১০ পূর্বাহ্ন
ফের ঢাকা কারাগারে সাংবাদিক শামসুজ্জামান

শনিবার (১ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শামসুজ্জামানকে একটি মাইক্রোবাসে করে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ।

এর আগে গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে শামসুজ্জামানকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছিল।

জেল সুপার শাহজাহান আহমেদ জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে সাংবাদিক শামসুজ্জামান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ ছিলেন। আজ সকালে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সাংবাদিক শামসুজ্জামানকে সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেয়ার পর গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করে রমনা থানার পুলিশ।

অন্যদিকে, শামসুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। সে আবেদনের শুনানি শুরু হয় বেলা ২টার দিকে। তখন হাজতখানা থেকে শামসুজ্জামানকে আদালতে আসামির কাঠগড়ায় তোলা হয়।

শুনানি শেষে জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। এরপর বেলা সাড়ে ৩টার দিকে প্রিজনভ্যানে করে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়।